লেনোভোর নতুন ট্যাবে যা থাকছে

৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:০৪  
বাংলাদেশের বাজারে এসেছে লেনোভোর নতুন তিন ট্যাবলেট। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেল ট্যাব ভি৭, ট্যাব এম১০ এবং ৮ প্লাস মডেলের ট্যাবলেট তিনটির অনুষ্ঠানিক উন্মোচন করা হয়। লেনোভোর বাংলাদেশে আমদানীকারণ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস লিমিটেড এই অনুষ্ঠানের আয়োজন করেন। ট্যাব ভি৭-তে রয়েছে, ফোরজি সাপোর্টেড ট্যাবটিতে ৬.৯ ইঞ্চি এইচডি ডিসপ্লে থাকছে।কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ চিপসেট ট্যাবে রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট ও ফেইস লক। ব্যাটারিতে রয়েছে ৫১৮০ এমএএইচ ব্যাটারি। ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম এবং ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম এই দুই কনফিগারেশনের পাওয়া যাবে। ক্যামেরায় রয়েছে ১৩ মেগাপ্রিক্সেল রিয়ার ও ৫ মেগাপ্রিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ট্যাব এম১০-এ রয়েছে, ফোরজি সাপোর্টেড ট্যাবটিতে ১০.১ ইঞ্চি ডিসপ্লে থাকছে। ব্যাটারিতে রয়েছে ৪৮৫০ এমএএইচ ব্যাটারি। ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম রয়েছে। ৫ মেগাপ্রিক্সেল প্রাইমারী ক্যামেরা এবং ২ মেগাপ্রিক্সেল ফ্রন্ট ক্যামেরা। উদ্বোধন হলেও বাংলাদেশের বাজারে আরো দুই সপ্তাহ পরে ট্যাব দুইটি পাওয়া যাবে। দাম এখনো জানা যায়নি।